• Call: +8801707166190
  • Email: swadeshmrittika@gmail.com
On the occasion of the upcoming holy Eid, Swadesh Mritika Human Development Organization has organized an Eid gift distribution program to bring smiles to the faces of
Date: 31-03-2026
On the occasion of the upcoming holy Eid, Swadesh Mritika Human Development Organization has organized an Eid gift distribution program to bring smiles to the faces of

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। এ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আনোয়ার হোসেন এর পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের অহংকার সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব সমাজসেবক জনাব মোঃ আনোয়ার হোসেন। 

উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণ।  কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ ডিআরইউ ও রিপোর্টার্স ইউনিটির নেতা

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল আলম জাবেদ ব্যবস্থাপনা সম্পাদক আপনার স্বাস্থ্য ও আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, তিনি দক্ষ সংগঠক অসুস্থ শরীর নিয়েও সামাজিক এবং মানবিক কাজে সব সময় নিয়োজিত রাখেন নিজেকে।

এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেরানীগঞ্জের ক্লিন ইমেজের যুবসমাজের আইকন ত্বরণ উদীয়মান সমাজ সেবক, আই বি এফ এর মহাসচিব মোঃ সজীব বেপারী 

সমাজসেবক ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশ নের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।